বিদ্যালয় পরিচিতি
বগুড়া শহরের সন্নিকটে ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের অভ্যন্তরে বিদ্যালয়টি অবস্থিত| আজ হতে প্রায় ৩৬ বছর পূর্বে ১৯৮৪ সালে একশুভক্ষণে ‘‘গোহাইল প্রাথমিক বিদ্যালয়’’ হিসাবে ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন তৎকালীন এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুস সালাম পিএসসি| ১৯৮৮ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক ও ১৯৮৯ সালে মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় এবং শিক্ষার্থীরা ১৯৯১ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে| ইংরেজি বর্ণ ট (ইউ) আকৃতির দোতলা ভবনটি অতি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে|
(মো: আমিন উজ জামান)
প্রধান শিক্ষক
ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল জাহাংগিরাবাদ
বগুড়া ক্যান্টনমেন্ট, বগুড়া|
© Copyright 2026 - Cantonment Board High School Jahangirabad . All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited. Like us on Facebook